স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায়

2026-03-26T10:29:02+00:00
2026-03-26T10:29:02+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:২৯ এএম 
অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই প্যারেড স্কয়ারে ভিড় জমাতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের অনেকের হাতেই দেখা যায় জাতীয় পতাকা, কেউ কেউ পতাকা মাথায় বেঁধে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলেছেন।
Advertisement
আরও পড়ুন

আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে আকাশপথে মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট, যা দেখতে মুখিয়ে আছেন উপস্থিত দর্শনার্থীরা। এর পাশাপাশি সুশৃঙ্খল কুচকাওয়াজে অংশ নিচ্ছে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন ইউনিট।

দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থাপনা হিসেবে বসার জন্য প্লাস্টিকের চেয়ার সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং নির্ধারিত গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ দিয়ে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দর্শনার্থীদের ব্যাগ ছাড়া প্রবেশ করতে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএডি/
  বিষয়:   স্বাধীনতা  দিবস  জাতীয়  প্যারেড স্কয়ার  অনুষ্ঠান  রাষ্ট্রপতি  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: