দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় উদ্ধারকাজে হাফেজ্জী চ্যারিটেবল

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারকাজে অংশ নিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের (এইচসিএসবি) স্বেচ্ছাসেবকরা।চ্যারিটেবলের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলের

2026-03-26T13:03:21+00:00
2026-03-26T16:52:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় উদ্ধারকাজে হাফেজ্জী চ্যারিটেবল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:০৩ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৪:৫২ পিএম
তাহতদের উদ্ধারকাজে অংশ নিয়েছে এইচসিএসবির স্বেচ্ছাসেবকরা। ছবি : সময়ের আলো
রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারকাজে অংশ নিয়েছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশের (এইচসিএসবি) স্বেচ্ছাসেবকরা। 

চ্যারিটেবলের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলের নেতৃত্বে টিম হাফেজ্জী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম পরিচালনা, আহতদের হাসপাতালে প্রেরণ, মরদেহ স্থানান্তর এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ায়। 

এর আগে গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়।


চ্যারিটেবলের মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি বাংলাদেশ শুধু দেশের অভ্যন্তরীণ দুর্যোগ বা দুর্ঘটনায় নয় বরং আন্তর্জাতিক মানবিক সংকটেও নীরব থাকেনি। সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই যে তাদের নীতি ও দায়িত্ব এই কার্যক্রম তারই বাস্তব প্রমাণ। মানবতার সেবা কেবল পরবর্তীতে বড় অঙ্কের অনুদান ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সংকটের মুহূর্তে দ্রুত উপস্থিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই চারদিকে যখন মানুষের আহাজারি, চিৎকার ও অসহায়তার দৃশ্য, তখন অনেক বড় সেবা সংস্থার দৃশ্যমান উপস্থিতি ছিল না। অথচ দেশে এমন বহু সংস্থা রয়েছে, যাদের বিশাল অফিস, বড় অবকাঠামো এবং কোটি কোটি টাকার প্রকল্পভিত্তিক কার্যক্রম রয়েছে। কিন্তু সংকটের সেই প্রথম মুহূর্তে তাদের অনুপস্থিতি নেই। এই কঠিন সময়ে হাফেজ্জী তাদের নিজস্ব প্রতিনিধি দল নিয়ে গতকাল রাত থেকেই ঘটনাস্থলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দৌলতদিয়া ঘাট  বাস দুর্ঘটনা  উদ্ধারকাজ  হাফেজ্জী চ্যারিটেবল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: