মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার ঘোষণার ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এক বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছেন, ১৯৭১ সালে প্রথমে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং পরে তা শেখ মুজিবুর রহমানের পক্ষে পুনরায় প্রচার করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, ২৫ মার্চের রাতে রাজারবাগে আক্রমণের ঘটনাটি স্বাধীনতার সূচনাপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার মতে, ওই হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আরও বিলম্বিত হতে পারত। এই প্রেক্ষাপটেই চট্টগ্রাম থেকে ঘোষণার বিষয়টি সামনে আসে।
আরও পড়ুন
তবে তার এই বক্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক ও ঐতিহাসিক মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে, কারণ স্বাধীনতার ঘোষণার বিষয়টি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন ধরে আলোচিত ও সংবেদনশীল একটি বিষয়।
এছাড়া ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সংস্কার নিয়েও কথা বলেন। তিনি জানান, উন্নত দেশগুলোর সঙ্গে আলোচনা করে বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
এএডি/