বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি আজ, হামজা খেলবেন কি?

সময়ের আলো ডেস্ক

খেলা

ফিফা প্রীতি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামে বিপক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় হ্যানয়ের

2026-03-26T13:58:38+00:00
2026-03-26T13:58:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি আজ, হামজা খেলবেন কি?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম 
বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি আজ। ছবি : বাফুফে
ফিফা প্রীতি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামে বিপক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে ম্যাচের উত্তেজনার চেয়েও বেশি আলোচনা ঘিরে রয়েছে একজন ফুটবলারকে- হামজা চৌধুরী। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ইংল্যান্ড থেকে সরাসরি ভিয়েতনামে যোগ দিয়েছেন তিনি। কিন্তু ম্যাচের একাদশে তার থাকা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।

দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা ইঙ্গিত দিয়েছেন, ভিন্ন আবহাওয়া ও ভ্রমণজনিত ক্লান্তির বিষয়টি বিবেচনায় রেখে হামজাকে নিয়ে ঝুঁকি নিতে চান না তারা। ফলে মাঠে নামবেন কি না, সেটি নির্ভর করছে ম্যাচের ঠিক আগ মুহূর্তের সিদ্ধান্তের ওপর।
আরও পড়ুন

অন্যদিকে অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন, এই ম্যাচকে তারা নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ভিয়েতনামের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আত্মবিশ্বাস অর্জনই মূল লক্ষ্য।

পরিসংখ্যান বলছে, দুই দলের অতীত লড়াই ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে দুবার ড্র করেছে বাংলাদেশ, আর একবার জিতেছে ভিয়েতনাম। তবে দীর্ঘ সময় পর আবার দেখা হচ্ছে দুই দলের।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  ভিয়েতনাম  হামজা  ফুটবল  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: