দৌলতদিয়ায় উদ্ধার কার্যক্রম কি স্থগিত, জানাল ফায়ার সার্ভিস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পদ্মায় পড়ে যাওয়া বাসের নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান সাময়িক সময়ের

2026-03-26T16:13:44+00:00
2026-03-26T16:16:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দৌলতদিয়ায় উদ্ধার কার্যক্রম কি স্থগিত, জানাল ফায়ার সার্ভিস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৪:১৬ পিএম
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায়। সংগৃহীত ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির পন্টুন থেকে পদ্মায় পড়ে যাওয়া বাসের নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে। অভিযান স্থগিত করা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসময় তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান স্থগিত করা হয়নি। সাময়িক সময়ের জন্য বিরতি দেওয়া হয়েছে। আমরা সংবাদ সংগ্রহ করছি। কোনো নিখোঁজের সংবাদ পেলে আমরা আবার নামবো। আমরা পরিকল্পনা করে কিছুক্ষণের মধ্যে আবার উদ্ধার অভিযানে নামবো। অফিসিয়ালি উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়নি। গতকাল ২৩ জনের মরদেহ ও আজকে তিনজনের মরদেহসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও বলেন, এখনো কেউ নিখোঁজ আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে কাজ করছে। এছাড়াও কাজ করছেন কোস্টগার্ড, নৌ পুলিশসহ স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 


/ইউএমএইচ



  বিষয়:   দৌলতদিয়া  বাসডুবি  ফায়ার সার্ভিস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: