হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, যেসব দেশের জাহাজ চলতে পারবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাংলাদেশের মতো 'বন্ধুত্বপূর্ণ' রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির 'বন্ধু

2026-03-26T16:30:53+00:00
2026-03-26T16:30:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, যেসব দেশের জাহাজ চলতে পারবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৩০ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাংলাদেশের মতো 'বন্ধুত্বপূর্ণ' রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির 'বন্ধু রাষ্ট্রের' এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি আরও উল্লেখ রয়েছে ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তানের নাম।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পশ্চিমা গণমাধ্যমের দাবি অনুযায়ী হরমুজ প্রণালিটি পুরোপুরি বন্ধ নয়।

তিনি আরও বলেন, যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা অন্য কোনো কারণে যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেসব ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করেছে। 

তিনি আরও বলেন, আপনারা সংবাদে দেখেছেন চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ভারত এ তালিকায় আছে। কয়েক রাত আগে ভারতের দুটি জাহাজ এই প্রণালি পার হয়েছে। এমনকি আমার বিশ্বাস বাংলাদেশও এর মধ্যে রয়েছে। এই দেশগুলো আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। যুদ্ধের পরেও ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে আরাগচিকে উদ্ধৃত করে বলা হয়েছে, অনেক জাহাজের মালিক বা সংশ্লিষ্ট দেশগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রণালীটি দিয়ে তাদের জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা অন্য কোনো কারণে যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেসব ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী তাদের নিরাপদ পারাপারের ব্যবস্থা করেছে। 

উল্লেখ্য, বিশ্বের মোট তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই সরু সমুদ্রপথ দিয়ে পরিবহন করে। গত মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এই জলপথে নিজেদের কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। 


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইঙ্গিত দিয়েছেন যে শত্রু হিসেবে বিবেচিত বা চলমান দ্বন্দ্বে জড়িত কোনো দেশের জাহাজকে এই প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বর্তমান সংকটে ভূমিকা পালনকারী নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

গত বুধবার তিনি বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি। অঞ্চলটি এখন একটি যুদ্ধক্ষেত্র এবং আমাদের শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কোনো কারণ নেই। তবে অন্যদের জন্য খোলা রাখা হয়েছে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে পাকিস্তানগামী একটি কন্টেইনার জাহাজকে হরমুজ প্রণালি পার হতে বাধা দেয় ইরান। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে করাচির দিকে যাওয়া 'সেলেন' নামের জাহাজটিকে ট্রানজিট অনুমোদন না থাকায় জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

এদিকে, হরমুজ প্রণালিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের এই পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। 



/ইউএমএইচ 



  বিষয়:   হরমুজ প্রণালি  জাহাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: