মসজিদের ইমামকে কুপিয়ে জখম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় মো. নাহিদ হাসান (২০) নামে মসজিদের এক ইমাম

2026-03-26T19:12:26+00:00
2026-03-26T19:13:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মসজিদের ইমামকে কুপিয়ে জখম
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:১২ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৭:১৩ পিএম
প্রতীকী ছবি
নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় মো. নাহিদ হাসান (২০) নামে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে ও সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।  

আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় কয়েকজন যুবক প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কিনতে বাজারে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতি ও চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহান সহ ১০/১২ জনের ওপর অভিযোগ তুলেছেন স্বজনরা।

ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনের নাম সনাক্ত করা হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 


  বিষয়:   নরসিংদী  রায়পুরা  মাদক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: