বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত ইয়েমেনি আনসারুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

'বাব আল-মান্দেব' প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনি আনসারুল্লাহ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। শত্রুদের আরও কঠোর শাস্তি দেওয়ার

2026-03-26T19:25:55+00:00
2026-03-26T20:28:50+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
তাসনিম নিউজ
বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত ইয়েমেনি আনসারুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৮:২৮ পিএম
'বাব আল-মান্দেব' প্রণালী। সংগৃহীত ছবি
'বাব আল-মান্দেব' প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনি আনসারুল্লাহ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। শত্রুদের আরও কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যে প্রতিরোধ বাহিনীর পদক্ষেপের অংশ হিসেবে নিয়ন্ত্রণ নেওয়া হবে। 

মার্কিন-ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরানের যুদ্ধের প্রথম দিন থেকেই ইয়েমেনি আনসারুল্লাহ যে ঘোষণা দিয়ে আসছে, সেই অনুযায়ী তারা বর্তমানে পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যেকোনো সময় যোগ দিতে প্রস্তুত। তাসনিম নিউজ এজেন্সির সঙ্গে আলাপকালে একটি সূত্র এ তথ্য জানায়। 
সূত্রটি বলেন, শত্রুকে আরও শাস্তি দেওয়ার জন্য যদি বাব আল-মান্দেব প্রণালী নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, তবে ইয়েমেনি আনসারুল্লাহর বীররা সেখানে অগ্রণী ভূমিকা পালন করতে সম্পূর্ণ প্রস্তুত। 

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, কেবল ইরানেরই বাব আল-মান্দেব প্রণালীতে বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করার সক্ষমতা রয়েছে। ইয়েমেনি আনসারুল্লাহ ইতোমধ্যেই প্রমাণ করেছে যে— বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়া এবং লোহিত সাগরে প্রতিরোধ আন্দোলনের ইচ্ছা কার্যকর করা তাদের জন্য একটি সহজ কাজ।

এর আগে, একটি সামরিক সূত্র তাসনিমকে জানিয়েছিল যে, যদি শত্রু দক্ষিণ ইরানে উস্কানিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এমন সব নতুন ফ্রন্ট খুলে যেতে পারে যা শত্রুকে স্তম্ভিত করে দেবে। আমরা ক্রমাগত শত্রু শিবিরের প্রস্তুতি এবং গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছি।  

যদি শত্রু ইরানের দ্বীপপুঞ্জে বা আমাদের ভূখণ্ডের অন্য কোথাও স্থল অভিযান চালাতে চায়, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে নৌ-চলাচলের মাধ্যমে ইরানের ক্ষতি করার চেষ্টা করে, তবে আমরা তাদের জন্য চমক হিসেবে অন্যান্য ফ্রন্ট খুলে দেব। এতে তাদের পদক্ষেপ কেবল নিষ্ফলই হবে না, বরং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণ হবে বলেও জানান তিনি। 



/ইউএমএইচ

  বিষয়:   বাব আল-মান্দেব প্রণালী  ইয়েমেন  আনসারুল্লাহ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: