চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা

2026-03-26T20:20:02+00:00
2026-03-26T20:20:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:২০ পিএম 
বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। 

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ ও উপজেলা প্রশাসনের সামনেই হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে সামনে বসা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর কিছু সময়ের জন্য মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন।

অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার, জামায়াতের উপজেলা আমীর মাওলানা মো. ইসাহাক মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। উপস্থিত নেতাকর্মীদের সহযোগিতায় বিষয়টি দ্রুত মীমাংসা করা হয়। এতে মাঠের অনুষ্ঠান বন্ধ হয়নি বরং নির্ধারিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান যথাযথভাবে শেষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান চলছে বলেও জানান তিনি। 

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, সামনে বসা নিয়ে দুই দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। প্রশাসনের হস্তক্ষেপে তা সমাধান করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।



  বিষয়:   পটুয়াখালী  বাউফল  স্বাধীনতা  বিএনপি  জামায়াত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: