কে আগুন দিলো মার্কিন রণতরীতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গত ১২ মার্চ সৌদি আরব উপকূলের নিকটে লোহিত সাগরে অগ্নিকাণ্ডের

2026-03-26T20:30:18+00:00
2026-03-26T20:30:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
পেন্টাগনের তথ্য
কে আগুন দিলো মার্কিন রণতরীতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৮:৩০ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৮:৩০ পিএম
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। সংগৃহীত ছবি
মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গত ১২ মার্চ সৌদি আরব উপকূলের নিকটে লোহিত সাগরে অগ্নিকাণ্ডের শিকার হয়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি কোনও যুদ্ধজনিত ঘটনা নয়। 

সূত্রের বরাতে জানা যায়, আগুনের সূত্রপাত জাহাজের প্রধান ‘লন্ড্রি স্পেস’ থেকে হয়েছে। 

সেন্টিকমের বরাতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে জাহাজের প্রপালশন প্ল্যান্ট বা যান্ত্রিক পরিচালন ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরীটি পুরোপুরি কার্যকর রয়েছে। তবে পরে মার্কিন নৌসেনার একজন কর্মকর্তা জানান, মেরামতির জন্য যুদ্ধজাহাজটি গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা উপকূলে পাঠানো হচ্ছে। সৌদা বে-তে মার্কিন নৌঘাঁটি রয়েছে। 

উল্লেখ্য, ২০২২ সালে ভার্জিনিয়ার নৌঘাঁটি থেকে সমুদ্রে পাড়ি দেওয়া এই রণতরী আটলান্টিক মহাসাগরে নেটো স্ট্রাইক কোরের অংশ হিসেবে কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও, ভেনেজুয়েলায় মার্কিন সেনাদের সাম্প্রতিক অভিযানে এই জাহাজটি ব্যবহৃত হয়েছিল।  

গত ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরের দিকে রওনা হওয়া এই যুদ্ধজাহাজটি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’তেও অংশ নিয়েছে।

পেন্টাগন জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর যুদ্ধজাহাজের মূল কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি, তবে নিরাপত্তার কারণে এটি অস্থায়ীভাবে গ্রিসের নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হচ্ছে। 


/ইউএমএইচ


  বিষয়:   মার্কিন রণতরী  ইউএসএস জেরাল্ড আর ফোর্ড  পেন্টাগন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: