বড় নিয়োগ আসছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক

2026-03-26T21:14:05+00:00
2026-03-26T21:14:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
বড় নিয়োগ আসছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:১৪ পিএম 
এনটিআরসিএর লোগো। সংগৃহীত ছবি
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএ-এর ওয়েবসাইটে সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবেদন আগামী ২৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৫ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন অধিদফতরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৯৫১। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ৯ হাজার ৭০৮টি। কারিগরি শিক্ষা অধিদফতরের আওতায় শূন্য পদ ১১২টি এবং মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। 

এদিকে, পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিল করা আবেদন বাতিল করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি অনলাইন ব্যাংকিংয়ের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। আগ্রহী প্রার্থীদের নতুন করে আবেদন করতে হবে।

তবে অনলাইন ব্যাংকিং চার্জ আর টেলিটকের ফি বাবদ প্রদান করা টাকা ফেরত পাবেন না প্রার্থীরা। আবেদন ফি ৩৫০ টাকা। 

আবেদনের জন্য প্রার্থীদের http://ngi.teletalk.com.bd/ntrca/app/ ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে।  


/ইউএমএইচ


  বিষয়:   বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান  নিয়োগ  চাকরি  এনটিআরসিএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: