আইআরজিসির নৌপ্রধানকে হত্যা মার্কিন–ইসরায়েল সহযোগিতার আরেকটি উদাহরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে। এটি ইসরায়েল ও

2026-03-26T22:06:15+00:00
2026-03-26T22:06:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহু
আইআরজিসির নৌপ্রধানকে হত্যা মার্কিন–ইসরায়েল সহযোগিতার আরেকটি উদাহরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে। এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সহযোগিতার আরেকটি উদাহরণ’ বলেও উল্লেখ করেন তিনি। 

হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে, ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আলিরেজা তাংসিরিকে হত্যা করেছে। 

কাৎজ এসময় উল্লেখ করেন, তাংসিরি হরমুজ প্রণালিতে অচলবস্থা সৃষ্টি করা ও সেখানে মাইন পেতে রাখায় মূল ভূমিকা পালন করেন।

ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারের প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যকে সমর্থন করেন করে বলে ভিডিও বার্তায় জানান। 


/ইউএমএইচ



  বিষয়:   নেতানিয়াহু  আইআরজিসি  নৌপ্রধান  মার্কিন–ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: