ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত হুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে। প্রয়োজন হলে যেকোনো

2026-03-26T22:13:52+00:00
2026-03-26T22:15:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পক্ষে যেকোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত হুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ১০:১৫ পিএম
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। সংগৃহীত ছবি
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময় যুদ্ধ শুরু করার সামরিক প্রস্তুতি রয়েছে বলেও জানান তারা। 

নাম প্রকাশ না করার শর্তে হুতির একজন নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। সব ধরনের বিকল্পসহ প্রস্তুত আছি আমরা। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে প্রতিদিনই পরাজিত করছে। যদি এর বিপরীত কিছু ঘটে, আমরা বিষয়টি সামলাতে পারব। 

হুতির ওই নেতা আরও বলেন, তারা পুরো পরিস্থিত পর্যবেক্ষণ করছেন। কখন এগিয়ে যাওয়ার উপযুক্ত সময় , সেটা সহজেই বুঝতে পারবেন।

তবে, হুতি গোষ্ঠী এ যুদ্ধে যুক্ত হলে একটি নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাইরের বাব আল-মান্দেব প্রণালী। এই প্রণালী হয়ে সুয়েজ খালের দিকে সমুদ্রযান চলাচল করে। তখন হরমুজ প্রণালীর পর আরেকটি জলপথেও হয়তো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। তবে এর ফলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও অস্থির হবে। এছাড়া, এর আগেও বিভিন্ন সময়ে হুতি গোষ্ঠী ওই জলপথে ট্যাংক ও জাহাজে হামলা চালিয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   ইরান  ইয়েমেন  হুতি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: