ছুটির দিনেই ৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন সরকারের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

টানা ২৭ দিনের ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার সরাসরি ক্রয়

2026-03-26T23:35:41+00:00
2026-03-26T23:35:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ছুটির দিনেই ৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন সরকারের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:৩৫ পিএম 
৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। সংগৃহীত ছবি
টানা ২৭ দিনের ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিয়েছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুইটি প্রস্তাবনার মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে দুই লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 


/ইউএমএইচ


  বিষয়:   মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল  ইরান যুদ্ধ  জ্বালানি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: