স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াতের এমপি : বয়কট মুক্তিযোদ্ধাদের

নেত্রকোনা সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলায় মহান স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য (জামায়াতে ইসলামী) মাসুম মোস্তফা অনুষ্ঠানে

2026-03-27T01:07:29+00:00
2026-03-27T01:07:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াতের এমপি : বয়কট মুক্তিযোদ্ধাদের
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:০৭ এএম 
অনুষ্ঠানস্থল ত্যাগ করে অন্য জায়গায় অবস্থান নেতা বীর মুক্তিযোদ্ধারা। ছবি : সংগৃহীত
নেত্রকোনার পূর্বধলায় মহান স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্য (জামায়াতে ইসলামী) মাসুম মোস্তফা অনুষ্ঠানে উপস্থিত থাকায় প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও অনুষ্ঠান বয়কট করেছেন বীর মুক্তিযোদ্ধারা। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পূর্বধলা জগৎ মণি উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাসুম মোস্তফা উপজেলা প্রশাসনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে এলে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হন। ‘স্বাধীনতাবিরোধী শক্তি’র প্রতিনিধির উপস্থিতিতে তারা রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে সংসদ সদস্য মাসুম মোস্তফা অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর ফিরে আসেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন জানান, আমাদের কমান্ডারের নির্দেশ ছিল বয়কট করার। জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি—তাই তাদের উপস্থিতিতে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারি না।

বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান বলেন, আমরা প্রশাসনকে আগেই জানিয়েছিলাম। জামায়াতের এমপি আসার খবর পেয়ে আমরা যাইনি। পরে তিনি চলে গেলে প্রশাসনের অনুরোধে আমরা পরের অনুষ্ঠানে অংশ নিই এবং সম্মাননা গ্রহণ করি।


তবে উপজেলা এই গণ-বয়কটের বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান জানান, সব মুক্তিযোদ্ধা অনুষ্ঠান বয়কট করেননি। কিছুসংখ্যক মুক্তিযোদ্ধা সকালের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন না। তবে কুচকাওয়াজ শেষ হওয়ার পর তারা সবাই যোগ দিয়েছেন। 

তিনি আরও জানান, মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত মূল অনুষ্ঠানে এমপি উপস্থিত ছিলেন না।

এফআর


  বিষয়:   নেত্রকোনা  স্বাধীনতা দিবস  অনুষ্ঠান  জামায়াত  এমপি  বয়কট  মুক্তিযোদ্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: