ভিয়েতনামের দাপটে বিধ্বস্ত হামজারা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ পিছিয়ে থেকেও লড়াইয়ের যে প্রত্যয় ছিল বাংলাদেশের। মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন ঘটেনি।বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যালয়ের হ্যাং

2026-03-27T04:41:10+00:00
2026-03-27T04:41:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ভিয়েতনামের দাপটে বিধ্বস্ত হামজারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৪:৪১ এএম 
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে হামজা চৌধুরীর বল দখলের একটি প্রচেষ্টা। ছবি : বাফুফে
ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ পিছিয়ে থেকেও লড়াইয়ের যে প্রত্যয় ছিল বাংলাদেশের। মাঠের পারফরম্যান্সে তার প্রতিফলন ঘটেনি। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যালয়ের হ্যাং ডে স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। 

প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়া বাংলাদেশ দ্বিতীয় অর্ধে কেবল গোল হজমের ব্যবধানটাই ধরে রাখতে পারে।

ম্যাচের শুরু থেকেই র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনামের দাপট ছিল চোখে পড়ার মতো। চতুর্থ মিনিটে তারিক কাজীর ভুলে গোল খাওয়ার সম্ভাবনা তৈরি হলেও সাদ উদ্দিনের স্লাইডে রক্ষা পায় বাংলাদেশ। তবে অষ্টম মিনিটে রক্ষণভাগের ভুলে লিড নেয় ভিয়েতনাম; কর্নার থেকে আসা বলে ফাম তুয়ান হাইয়ের শট জায়ান আহমেদের পায়ে লেগে জালে জড়ায়। 

১৬ মিনিটে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ জোড়া সেভ করে দলকে রক্ষা করলেও ১৮ মিনিটে অফসাইড ফাঁদ ভেঙে দলের দ্বিতীয় গোলটি করেন ফাম জুয়ান মান।

দুই গোল হজমের পর বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে। ২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ভলি এবং ২৬ মিনিটে সোহেল রানা সুযোগ নষ্ট করলে ব্যবধান কমেনি। উল্টো ৩৮ মিনিটে তারিক কাজীর পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন ভিয়েতনামের হাই লং।

বিরতির পর কোচ ক্যাবরেরা একাদশে মিরাজুল ইসলাম ও ফাহমিদুল ইসলামের পরিবর্তে শেখ মোরসালিন ও শাহরিয়ার ইমনকে নামান। পরবর্তী সময়ে জামাল ভূঁইয়া, সুমন রেজা ও বিশ্বনাথ ঘোষ মাঠে নামলেও আক্রমণে ধার ফেরেনি। ৫৪ মিনিটে ফ্রি-কিক রক্ষা এবং ৭২ মিনিটে গোলরক্ষক শ্রাবণের দক্ষতায় ভিয়েতনাম আর গোল পায়নি। 

ম্যাচের শেষ দিকে হামজা চৌধুরী ও সামিত সোম সুযোগ পেলেও লক্ষ্যভেদে ব্যর্থ হন। ৮৬ মিনিটে সুমন রেজার ক্রসে শূন্যে লাফিয়ে ব্যাকহিলে লক্ষ্যভেদ করার চেষ্টা করেও সফল হননি হামজা। দ্বিতীয়ার্ধে গোল হজম না করাই ছিল বাংলাদেশের জন্য একমাত্র স্বস্তি।

এফআর


  বিষয়:   ভিয়েতনাম  দাপট  বিধ্বস্ত  হামজা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: