একাধিক পুরুষের সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন মালাইকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেবলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরারব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।বিশেষ করে গত দুই বছরে

2026-03-27T09:18:13+00:00
2026-03-27T09:18:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
একাধিক পুরুষের সঙ্গে প্রেমের গুঞ্জন, জবাব দিলেন মালাইকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:১৮ এএম 
বলিউডের আইটেম গার্ল খ্যাত মালাইকা অরোরা। ফাইল ছবি
অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। বিশেষ করে গত দুই বছরে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়ে মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী। কখনো হিরে ব্যবসায়ী হর্ষ মেটা, আবার কখনো ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদী মালাইকার প্রেমের গুঞ্জনে সরগরম বিটাউন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব চর্চা নিয়ে কথা বলেছেন মালাইকা। ক্রমাগত নাম জড়ানো বা ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখন আর এসব তাকে বিচলিত করে না। মালাইকা বলেন, ‘এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।’ এমনকি এসব গুঞ্জন নিয়ে ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসিও করেন বলে জানান তিনি।

গত বছর এনরিকের এক অনুষ্ঠান থেকে হর্ষ মেটার সঙ্গে তার সম্পর্কের খবর চাউর হয়। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। এর মধ্যেই আবার সৌরভ বেদীর সঙ্গে তার ঘনিষ্ঠ নাচের ভিডিও নতুন করে জল্পনার জন্ম দেয়। একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সমাজে টিকে থাকা বা সঙ্গীর অভাব বোধ করেন কি না এমন প্রশ্নের জবাবে মালাইকা বেশ পরিণত ও আত্মবিশ্বাসী উত্তর দিয়েছেন।

তিনি বলেন, ‘এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে খুশি আমি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ। খুব সুন্দর বিষয় এগুলো। কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার।’

তার কথায়, ‘বরং আমি নিজেকে নিজে তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।’ আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর মালাইকা নিজেকে নতুন করে চিনিয়েছেন। বার্ধক্যকে জয় করা গ্ল্যামার আর স্বাধীনচেতা জীবনবোধই এখন তার প্রধান পরিচয়।

/এমএইচআর 


  বিষয়:   মালাইকা  প্রেম  জবাব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: