পল্লবীতে আলোচিত যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেফতার : র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার, গুলিসহ গ্রেফতার করা হয়েছে।আজ (শুক্রবার)

2026-03-27T11:02:30+00:00
2026-03-27T11:13:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
পল্লবীতে আলোচিত যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেফতার : র‍্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১১:০২ এএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ১১:১৩ এএম
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মুখোশধারী তিন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে কিবরিয়াকে হত্যা করে। ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার, গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

আজ (শুক্রবার) সকালে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটারকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ র‍্যাব-৪ এর সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

নিহত কিবরিয়া ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব। পাশাপাশি তিনি চিকিৎসা সরঞ্জাম কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করতেন বলে জানা যায়। 

গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় মুখোশধারী তিন সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকে ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। ঘটনার পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন এবং দ্রুত না চালানোয় চালককে কোমরে গুলি করে আহত করে।

/এমএইচআর 



  বিষয়:   যুবদল  কিবরিয়া  হত্যা  শুটার  র‍্যাব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: