স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।শুক্রবার (২৬ মার্চ) কোটালীপাড়া

2026-03-27T12:28:30+00:00
2026-03-27T12:28:48+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অভিযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২:২৮ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ১২:২৮ পিএম
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে রাসেল বিশ্বাস (২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। 

শুক্রবার (২৬ মার্চ) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে রাসেলের সঙ্গে তার চাচা পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে। শুক্রবার সকালে তিনি কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হলে, সেখানে এসে শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস রাসেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

নিহতের ভাই রবিউল বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে চাচা পান্নার সঙ্গে বিরোধ ছিল। এ কারণে বৃহস্পতিবার রাতে আমার ভাইকে মারধর করা হয়। হাসপাতালে ভর্তি হলে পাঁচজন এসে চাইনিজ কুড়াল দিয়ে গুরুতর আহত করেছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।

এ বিষয়ে জানার জন্য পান্না বিশ্বাসের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

কোটালীপাড়া থানার এসআই সুব্রত মালো জানান, ঘটনাটি শুনে আমরা স্বাস্থ্যকেন্দ্রে ছুটে এসেছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  বিষয়:   গোপালগঞ্জ  কোটালীপাড়া  বিরোধ  আহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: