মানুষের ফেরার ঢলের মতোই বেড়ে গেছে ভাড়া

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে মানুষ ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এ কারণে যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের কড্ডার

2026-03-27T15:00:08+00:00
2026-03-27T15:15:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মানুষের ফেরার ঢলের মতোই বেড়ে গেছে ভাড়া
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:০০ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ৩:১৫ পিএম
যাত্রীদের উপচে পড়া ভিড়। ছবি : সময়ের আলো
ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে মানুষ ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এ কারণে যমুনা সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকায় মানুষের চাপ লক্ষ্য করা যাচ্ছে। মহাসড়কেও যানবাহনের সংখ্যা বেড়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কড্ডার মোড় এবং হাটিকুমরুল গোলচত্ত্বর ইন্টারচেঞ্জ এলাকায় এ দৃশ্য দেখা গেছে। 

কড্ডার মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষ হয়েছে কয়েক দিন আগে। আজকে তারা ঢাকার কর্মস্থলে ফিরছেন। কিন্তু বাসের সংখ্যা কম হওয়ায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। 

পাশের একজন যাত্রী সেরাজুল ইসলাম বলেন, এখান থেকে ঢাকায় যাওয়ার ভাড়া সাধারণত ৩০০ টাকা। আজকে তা সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। যেহেতু আজকে যেতেই হবে, তাই বেশি ভাড়া দিয়েও যেতে হচ্ছে।

সিরাজগঞ্জ শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মো. শাহিন শেখ বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিয়ে বারবার বাস মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে তারা আমাদের কথা না শুনে তাদের মতো করে ভাড়া আদায় করছেন। এই বিষয়ে আবার আলোচনা করা হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঈদের ছুটি শেষে গত কয়েকদিন ধরে মানুষ কর্মস্থলে ফিরছেন। আজ শুক্রবার যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে।
  বিষয়:   ঈদুল  ফিতর  সিরাজগঞ্জ  মহাসড়ক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: