তেলের সরবরাহ স্বাভাবিক, তবে দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু চক্রের কারণে

2026-03-27T15:36:19+00:00
2026-03-27T15:36:19+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জ্বালানি মন্ত্রী
তেলের সরবরাহ স্বাভাবিক, তবে দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:৩৬ পিএম 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি : সময়ের আলো
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছু অসাধু চক্রের কারণে দুর্নীতি ও কালোবাজারি হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমি বারবারই বলেছি, আমাদের তেলের সমস্যা নেই। কিন্তু আগে যেখানে একটি পেট্রোল পাম্পে দিনে এক লরি তেল লাগত, এখন হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষ অতিরিক্ত তেল সংগ্রহ করছে। ফলে আগে সারাদিনে যে পরিমাণ তেল বিক্রি হতো, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এরপর পাম্প বন্ধ হয়ে যায় এবং বলা হয় তেল নেই।

তিনি আরও বলেন, তেলের সরবরাহ সবসময়ই স্বাভাবিক রয়েছে এবং সারাদেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে কথা বলে পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। তবে এই হঠাৎ চাহিদা বৃদ্ধির মধ্যে দুর্নীতি রয়েছে এবং কালোবাজারির ঘটনাও ঘটছে। 

ইতোমধ্যে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অনিয়ম ধরা পড়ছে বলেও জানান তিনি। 
  বিষয়:   বিদ্যুৎ  জ্বালানি  খনিজসম্পদ  মন্ত্রী  ইকবাল  টুকু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: