খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়িতে নীতি দত্ত চাকমা নামে ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে

2026-03-27T17:38:26+00:00
2026-03-27T17:38:26+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৫:৩৮ পিএম 
নীতি দত্ত চাকমা। ছবি : সংগৃহীত
খাগড়াছড়িতে নীতি দত্ত চাকমা নামে ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে জেলার পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার মানিক্যপাড়ায় সকালে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে নীতি দত্ত চাকমা গুলিবিদ্ধ হন। তিনি পানছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। 

একই সঙ্গে তিনি পোস্ট পরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। 

এলাকায় লটারি পরিচালনাকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে বুকে গুলি করা হয় বলে জানা গেছে। 

পরে তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

তবে ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের এক সম্পাদক দাবি করেন, এটি কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়। 

তিনি জানান, কাজে যাওয়ার পথে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যরা নীতি দত্ত চাকমাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। হাসপাতালের ডেথ সার্টিফিকেট অনুযায়ী নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। 

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, নীতি দত্ত চাকমাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

এদিকে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।


  বিষয়:   খাগড়াছড়ি  নীতি  দত্ত  চাকমা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: