প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহিদ জিয়াউর রহমান স্বাধীন, সার্বভৌম দেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই লালন করেছিলেন।
শুক্রবার(২৭ মার্চ) স্বাধীনতা দিবস ও শহিদ দিবস উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ বাধাগ্রস্ত হবে। আলোচনা সমালোচনার নামে এমন কিছু করা ঠিক হবে না, যাতে মুক্তিযুদ্ধকে খাটো করে।’
তিনি বলেন, ‘সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচারই ছিল স্বাধীনতাকামী মানুষের মূলমন্ত্র। আমাদের আকাঙ্ক্ষা অনেক থাকলেও সম্পদের সীমাবদ্ধতা আছে। তবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম ও অনিবার্য চরিত্র শহিদ জিয়াউর রহমান। অতীতে তার অবদানকে যেভাবে খাটো করা হয়েছে, এতেই প্রমাণিত তিনি মুক্তিযুদ্ধের অন্যতম চরিত্র। স্বাধীনতার মূল্য কতখানি তা শুধু যুগে যুগে স্বাধীনতাকামী লড়াকু মানুষই বুঝতে পারবে।’
সময়ের আলো/কেএইচও