মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জামায়াত আমিরের

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা দ্রুত বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড

2026-03-27T18:50:55+00:00
2026-03-27T18:50:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনীতি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ করার আহ্বান জামায়াত আমিরের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম 
সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনা দ্রুত বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি কেবল সংশ্লিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্বব্যাপী অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক ইরান-কে ঘিরে হামলা ও পাল্টা হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, যা উদ্বেগজনক। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়ছে বলে জানান তিনি।

জ্বালানি সংকটের কারণে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। সামনে অফিস-আদালত ও শিল্পকারখানা পুরোপুরি চালু হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর প্রভাব কৃষি, উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এমনকি ইন্টারনেট সেবাতেও পড়তে পারে বলে সতর্ক করেন।

যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংঘাত বিশ্বজুড়ে অসংখ্য মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সহিংসতার পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, এটি বিভেদ তৈরির সময় নয়, বরং জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


/ইউএমএইচ
  বিষয়:   জামায়াত আমির  ডা. শফিকুর রহমান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: