স্পিকারের সহধর্মিণী সংকটাপন্ন, ভেন্টিলেশনে চিকিৎসাধীন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি

2026-03-27T20:17:36+00:00
2026-03-27T21:02:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
স্পিকারের সহধর্মিণী সংকটাপন্ন, ভেন্টিলেশনে চিকিৎসাধীন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ২৭.০৩.২০২৬ ৯:০২ পিএম
স্পিকার জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রম। সংগৃহীত ছবি
জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রয়েছেন বলে জানা গেছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের পর তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 

উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এদিকে, একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বর্তমানে সিসিইউতে আছেন এবং আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে।

মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। 


/ইউএমএইচ



  বিষয়:   স্পিকার  সহধর্মিণী  জনাব হাফিজ উদ্দিন বীর বিক্রম  মিসেস দিলারা হাফিজ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: