শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে

2026-03-27T21:49:51+00:00
2026-03-27T21:49:51+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪৯ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এক অনুষ্ঠান শেষে নিজেই উপস্থিত নেতা-কর্মীদের এই তথ্য জানান তিনি।

এদিন বিকেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে বাসভবনে ফেরার সময় তিনি এ ঘোষণা দেন।


আলোচনা সভা শেষে যখন তিনি মঞ্চ ছেড়ে নামছিলেন, তখন উপস্থিত নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলেন, ‘আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শনিবার  বিএনপি  কেন্দ্রীয় কার্যালয়  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: