চলমান যুদ্ধে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে অন্য ইসরায়েলিরা যেখানে প্রাণ বাঁচানোর চেষ্টায় থাকেন তখন এ সময়ের অপব্যবহার করছে কিছু ইসরায়েলি।
দেশটির সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, অনেকে দোকান থেকে পণ্য নেন এবং রেস্তোরাঁয় গিয়ে খাবার খান, এরপর তারা ইরানের হামলার জন্য অপেক্ষা করতে থাকেন। অর্থাৎ সাইরেন বাজার জন্য অপেক্ষা করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্রদের জাহাজও হরমুজ দিয়ে পার হতে দেবে না ইরান যখন সাইরেন বেজে ওঠে তখন দোকান ও রেস্তোরাঁরকর্মীসহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান। আর এটিরই সুযোগ কাজে লাগান তারা। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যান তারা।
গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়।
এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলে। এতে করে কিছুক্ষণ পর পর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
চ্যানেল-১৩ বলেছে, সুবিধাবাদীরা এমন দুঃসময়ের সুযোগ নিচ্ছে। যা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করছে। যা দিনে দিনে বেড়ে চলছে।
সময়ের আলো/এআর