যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন। এরপর তারা সেখান থেকে নেওয়া বিভিন্ন

2026-03-27T22:26:07+00:00
2026-03-27T22:26:07+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধানের ইমেইল হ্যাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:২৬ পিএম 
এফবিআই প্রধান কাস প্যাটেল। সংগৃহীত ছবি
ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করেছেন। এরপর তারা সেখান থেকে নেওয়া বিভিন্ন ছবি ও তথ্য প্রকাশ করে দিয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ব্যক্তি। সিএনএন জানিয়েছে, কাস প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাকের পর সেখান থেকে নেওয়া ছবি একের পর এক প্রকাশ করেছেন হ্যাকাররা।

তারা যেসব তথ্য ও ছবি হাতিয়ে নিয়েছেন সেগুলো ২০১১ সাল থেকে ২০২২ সালের। এরমধ্যে ব্যক্তিগত, ব্যবসায়িক এবং ভ্রমণ সংক্রান্ত নোটিশ রয়েছে। 

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এফবিআইয়ের নিজস্ব তথ্য সেসব ইমেইলে ছিল না। 

বার্তাসংস্থা রয়টার্স সর্বপ্রথম এ হ্যাকিংয়ের তথ্য জানিয়েছিল। যে গ্রুপটি এ হ্যাকিংয়ে জড়িত তারা এ মাসের শুরুতে একটি সাইবার হামলা চালিয়েছিলেন। যেটির কারণে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল।

 
হ্যাকিং গ্রুপটি ওই সময় বলেছিল, ইরানের স্কুলে হামলা চালিয়ে গণহত্যা চালানোর প্রতিশোধ হিসেবে তারা এ সাইবার হামলা চালিয়েছে।


/ইউএমএইচ
  বিষয়:   এফবিআই প্রধান কাস প্যাটেল  যুক্তরাষ্ট্র  ইরান  হ্যাকার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: