ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজ বা গ্রুপ

2026-03-28T11:16:04+00:00
2026-03-28T11:34:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সতর্ক করল সংসদ সচিবালয়
ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে ফেসবুক পেজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ১১:৩৪ এএম
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত ছবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে ‘Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজ বা গ্রুপ খোলা হয়েছে। 

এসব পেজ ও গ্রুপে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে ভুল তথ্য ও অপপ্রচার করা হচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর সাথে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই। তিনি এই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপগুলোর কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।

এতে আরো বলা হয়েছে, ডেপুটি স্পিকার শুধুমাত্র তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য কোনো ফেসবুক পেজ বা গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

উল্লিখিত ফেইক ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং ওই ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে। কেউ নিজে বা প্রাতিষ্ঠানিকভাবে এই ধরনের অপপ্রচারে লিপ্ত থাকলে তিনি/তারা এর জন্য দায়ী থাকবেন।

অপপ্রচার ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


  বিষয়:   জাতীয়  সংসদ  সচিবালয়  ডেপুটি  স্পিকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: