নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)

সারাদেশ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপের নাফনদীর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে শনিবার (২৮ মার্চ) সকালে তিনটি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে

2026-03-28T13:48:42+00:00
2026-03-28T14:06:14+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেখ রাসেল, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৪৮ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ২:০৬ পিএম
শাহপরীর দ্বীপ। ছবি : সময়ের আলো
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীর দ্বীপের নাফনদীর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে শনিবার (২৮ মার্চ) সকালে তিনটি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

আটককৃত জেলেদের নাম জানা গেছে, মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), মো. কালাম (৩০), মো. হোসেন আম্মদ (৩৮), মো. মীর কাশেম আলী (৪০), মো. গিয়াস উদ্দিন, মো. সালাউদ্দিন (১৮), মো. মহিউদ্দিন (২২), মো. মলা কালু মিয়া (৫৫), মো. আবু তাহের (৪০), মো. আবদুল খালেক ও মো. জাবের মিয়া (২৪)। তাদের সবার বাড়ি টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মাঝর পাড়া ও ডাংঙ্গর পাড়া গ্রামে।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, ভোর ৪টার সময় জেলেরা ঘাট থেকে নাফনদীর মোহনায় মাছ শিকারে বের হন। সকাল ৭টার দিকে মাছ ধরার সময় একাধিক নৌকাকে স্পিডবোটে করে আসা আরাকান আর্মি অস্ত্রের মুখে ধাওয়া করে তিনটি নৌকা ও ১৩ জেলেকে আটক করে নিয়ে যায়। 

তিনি বলেন, নাফনদী-সাগরে মাছ শিকারে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আরাকান আর্মি প্রায় সময় জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকা মালিকদের মধ্যে দুর্দিন নেমে আসবে। সরকারের সহায়তা কামনা করছি।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, তারা ভোররাতে নৌকা নিয়ে মাছ শিকারে যেতেন। ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তবে জেলারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, নৌকা ও জেলেকে আটক করার বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

তবে আটককৃত জেলেদের ফিরিয়ে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। 


  বিষয়:   কক্সবাজার  সীমান্ত  টেকনাফ  আরাকান  আর্মি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: