স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)।সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

2026-03-28T13:50:04+00:00
2026-03-28T14:04:07+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ২:০৪ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ৭৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে স্বামী, দুই সন্তান ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখে গেছেন তিনি।


দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩০ মার্চ বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। 
এরপর বাদ জহুর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানীর সামরিক বাহিনী কবরস্থানে। সেখানে চিরনিদ্রায় শায়িত করা হবে মিসেস দিলারা হাফিজকে।

সময়ের আলো/এআর
  বিষয়:   স্পিকার  সহধর্মিণী  দিলারা হাফিজ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: