ট্রাম্প-মোদির ফোনকলে মাস্ক ছিল না : ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদির ফোনকলে ধনকুবের ইলন মাস্কও যোগ দিয়েছিলেন বলে যে খবর প্রকাশ হয়েছে তা অস্বীকার করেছে ভারত।

2026-03-28T16:25:05+00:00
2026-03-28T16:40:51+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প-মোদির ফোনকলে মাস্ক ছিল না : ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ৪:৪০ পিএম
ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি ও ইলন মাস্ক। সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদির ফোনকলে ধনকুবের ইলন মাস্কও যোগ দিয়েছিলেন বলে যে খবর প্রকাশ হয়েছে তা অস্বীকার করেছে ভারত। মঙ্গলবারে তাদের এ ফোনকলের বিষয় ছিল ইরান যুদ্ধ। 

শনিবার (২৮ মার্চ) এ বিষয়ে নয়াদিল্লি অস্বীকার করেছে। তারা স্পষ্ট বলেছে, ২৪ মার্চের সর্বশেষ টেলিফোন কথোপকথনটি ট্রাম্প এবং মোদির মধ্যে হয়েছিল। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম আলাপচারিতা। মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করতে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেছিলেন বলে জানায় তারা। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, আমরা খবরটি দেখেছি। ২৪ মার্চের টেলিফোন কথোপকথনটি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যেই হয়েছিল। যেমনটি আগে বলা হয়েছে, এটি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের একটি সুযোগ ছিল। 
 
এর আগে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে মোদির ওই ফোন কলে ইলন মাস্ক যোগ দিয়েছিলেন যা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মাস্কের ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত দেয় বলেও জানানো হয় প্রতিবেদনে।

উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মাস্ক তার প্রশাসনে দায়িত্ব নেন। কিন্তু দায়িত্ব ছাড়ার পর ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে মাস্কের। সে সময় মাস্ককে কর্মী  ছাঁটাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।  


/ইউএমএইচ


  বিষয়:   ডোনাল্ড ট্রাম্প  নরেন্দ্র মোদি  ইলন মাস্ক 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: