স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা

2026-03-28T17:53:12+00:00
2026-03-28T17:53:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম 
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ ও বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

শনিবার (২৮ মার্চ) এক শোক বিবৃতিতে তিনি বলেন, আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। 

তিনি বিবৃতিতে আরও বলেন, আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সহধর্মিণী হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন। 
 
এদিন, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে এবং নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মরদেহ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পর দিন ৩০ মার্চ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজার সামনে বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
 
বাদ যোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।


/ইউএমএইচ



  বিষয়:   স্পিকার  বিরোধীদলীয় নেতা  ডা. শফিকুর রহমান  মেজর (অব.) হাফিজ উদ্দিন  দিলারা হাফিজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: