হোমনায় দুই বাইকের সংঘর্ষ, যুবক নিহত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লার হোমনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. কাউছার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে

2026-03-28T18:17:05+00:00
2026-03-28T18:17:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
হোমনায় দুই বাইকের সংঘর্ষ, যুবক নিহত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:১৭ পিএম 
নিহত কাউছার। ছবি : সংগৃহীত
কুমিল্লার হোমনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. কাউছার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত কাউছার দড়িভাষানিয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

শনিবার (২৮ মার্চ) জানাজা শেষে স্থানীয় কবরস্থানে কাউছারের দাফন সম্পন্ন হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউছার মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউছারকে মৃত ঘোষণা করেন।

এদিকে, অন্য মোটরসাইকেলের আরোহী ঘাড়মোড়া গ্রামের রহমত উল্লাহ ও আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) পাঠানো হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মো. শহিদুল্লাহ বলেন, কাউছারের মাথায় গুরুতর আঘাতের ফলে মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে গিয়েছিল এবং তার বাম হাতের তর্জনী বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। 

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য লিখিত আবেদন করা হয়েছিল। তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কাউছারের তিন সন্তান ও স্ত্রী। এছাড়া তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এফআর


  বিষয়:   কুমিল্লা  হোমনা  দুই  বাইক  সংঘর্ষ  যুবক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: