জ্বালানি তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য

সময়ের আলো ডেস্ক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকারের আগাম প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার কারণে দেশজুড়ে তেলের দাম

2026-03-28T20:16:13+00:00
2026-03-28T20:16:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকারের আগাম প্রস্তুতি ও সঠিক পরিকল্পনার কারণে দেশজুড়ে তেলের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। এর ফলে কৃষি উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি সৃষ্টি করা সম্ভব হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় দলের সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই তথ্য জানান। সভার সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, সভার শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বোরো মৌসুমের চরম সময় চলছে। কৃষি উৎপাদনে কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যে সার, বীজ এবং বিদ্যুৎ খাতে অতিরিক্ত ভর্তুকি দিয়ে মূল্য স্থিতিশীল রাখা হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হলো কৃষিপণ্যের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা।

তিনি আরও উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হলেও, বাংলাদেশের পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান এর দিকনির্দেশনায় সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জ্বালানি তেলের পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং যারা এ ধরনের অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আগামীকাল একটি বিশেষ কমিটিতে ‘অধ্যাদেশ’ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিকেল ৪টায় শুরু হওয়া সভায় সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন, যেখানে দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


/ইউএমএইচ 


  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  জ্বালানি তেল  দাম  সালাহউদ্দিন আহমদ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: