হাসপাতালে সাবা আজাদ, কী হয়েছে হৃত্বিকের প্রেমিকার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন এর প্রেমিকা এবং অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সাবা

2026-03-28T20:21:07+00:00
2026-03-28T20:21:52+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হাসপাতালে সাবা আজাদ, কী হয়েছে হৃত্বিকের প্রেমিকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৬ ৮:২১ পিএম
বলিউড অভিনেতা হৃত্বিক রোশন এর প্রেমিকা এবং অভিনেত্রী সাবা আজাদ। সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা হৃত্বিক রোশন এর প্রেমিকা এবং অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সাবা জানিয়েছেন, তিনি একটি বিরল সংক্রমণ ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’-এ আক্রান্ত হয়েছেন। এর ফলে টানা দুই সপ্তাহ ধরে মারাত্মক দুর্বলতায় ভুগছেন এবং এটি তার জীবনের “সবচেয়ে খারাপ ১৪ দিন” ছিল।

হাসপাতালের বেডে শুয়ে ছবি শেয়ার করে সাবা জানান, ঘরের খাবার খাওয়া এবং নিজের পানীয় জল বহন করার পরও সংক্রমণ হয়েছে, যার কারণ তিনি বুঝতে পারছেন না। এই অসুস্থতার কারণে মাত্র দুই সপ্তাহে প্রায় চার কেজি ওজন কমে গেছে এবং হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে।

সাবা উল্লেখ করেন, আগে নিয়মিত ব্যায়াম এবং ভারোত্তোলন করলেও হঠাৎ করেই এত দুর্বল হয়ে পড়েছেন যে দৈনন্দিন কাজও করা সম্ভব হচ্ছে না। এই অভিজ্ঞতা থেকে তিনি অন্যদের সতর্ক করেছেন, বিশেষ করে কাঁচা সবজি বা সালাদ খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়ার গুরুত্ব নিয়ে।

এই কঠিন সময়ে হৃত্বিক রোশন মানসিকভাবে সাবাকে সমর্থন করছেন এবং তাকে হাসিখুশি রাখার চেষ্টা করছেন। ২০২২ সাল থেকে এই জুটি সম্পর্কে রয়েছেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে সাবা বিশ্রামে রয়েছেন। 


/ইউএমএইচ
  বিষয়:   হাসপাতাল  সাবা আজাদ  হৃত্বিক 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: