রুবাইয়াত জামিলের মৃত্যুতে ডি‌সি‌সিআইয়ের শোক

ক্রীড়া ডেস্ক

জাতীয়

হঠাৎ অসুস্থ হয়ে অকালেই ঝরে গেলেন দেশের তরুণ উদ্যোক্তাদের একজন পরিচিত মুখ রুবাইয়াত জামিল। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইস টেকনোলজিসের প্রতিষ্ঠাতা

2026-03-28T21:03:10+00:00
2026-03-28T21:03:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
রুবাইয়াত জামিলের মৃত্যুতে ডি‌সি‌সিআইয়ের শোক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:০৩ পিএম 
রুবাইয়াত জামিল। ছবি : সংগৃহীত
হঠাৎ অসুস্থ হয়ে অকালেই ঝরে গেলেন দেশের তরুণ উদ্যোক্তাদের একজন পরিচিত মুখ রুবাইয়াত জামিল। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইস টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এই ব্যবসায়ী শুক্রবার (২৭ মার্চ) চট্টগ্রামে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

পরিবারের সূত্র জানায়, চট্টগ্রামের হাটহাজারীতে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত পরিস্থিতির অবনতি হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই শোকবার্তা জানায়।

রুবাইয়াত জামিল ছিলেন মরহুম মাহবুব জামিল–এর একমাত্র পুত্র। মাহবুব জামিল ২০০৮-০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করেন এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

তথ্যপ্রযুক্তি খাতের পাশাপাশি বহুমুখী ব্যবসায়িক উদ্যোগে যুক্ত ছিলেন রুবাইয়াত জামিল। ফুড রিটেইল, এলিভেটর ও এসকেলেটর, এবং ইন্ডাস্ট্রিয়াল কুলিং সল্যুশনসহ বিভিন্ন খাতে একাধিক স্টার্টআপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। ব্যবসায়িক অঙ্গনে একজন উদীয়মান উদ্যোক্তা হিসেবে তার পরিচিতি ছিল উল্লেখযোগ্য।

এছাড়া তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা–এর সাবেক পরিচালক ছিলেন এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ, জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস–সহ বিভিন্ন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।

ক্রিকেটের প্রতিও ছিল তার গভীর ভালোবাসা। নব্বইয়ের দশকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি মা, বোন, স্ত্রী এবং তিন কন্যাসন্তান রেখে গেছেন। তার নামাজে জানাজা আগামী রোববার (২৯ মার্চ) যোহরের নামাজের পর রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।


  বিষয়:   আইস টেকনোলজিস  রুবাইয়াত জামিল  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: