মাদরাসার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই : চসিক মেয়র

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলেমাদরাসাশিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো

2026-03-28T22:12:36+00:00
2026-03-28T22:12:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মাদরাসার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই : চসিক মেয়র
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম 
পুরস্কার বিতরণ করছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মাদরাসা শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই। মাদরাসা শিক্ষার্থীরা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও উচ্চতর ডিগ্রি অর্জন করছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার স্বাক্ষর রাখছে, যা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক।

শনিবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা এলাকায় চিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, আমরা সবাই মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর উম্মত। তাঁর দেখানো পথে আমাদের জীবন পরিচালিত করতে হবে। রাসূল (সা.)-এর সুন্নাহ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ দেশে ইসলাম প্রচারে উলামায়ে কেরাম ও অলি-আউলিয়াদের অবদান অনস্বীকার্য।


মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে এবং এসএম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মহানগর বিএনপি নেতা কামরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সংগঠক জিয়াউর রহমান, মো. আখতারুজ্জামান, হাজী আব্দুল গফুর, আব্দুল আলিম মেম্বার প্রমুখ।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  পটিয়া  মাদরাসা  আধুনিক  শিক্ষা  শিক্ষিত  বিকল্প  চসিক  মেয়র 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: