মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা আনল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে।শনিবার (২৮ মার্চ) দেশটির সেন্ট্রাল কমান্ড

2026-03-28T23:48:08+00:00
2026-03-28T23:48:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা আনল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৪৮ পিএম 
মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে। 

শনিবার (২৮ মার্চ) দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার তাদের ‘অপারেশন এরিয়াতে’ ইউএসএস ত্রিপোলী পৌঁছেছে। এছাড়া যুদ্ধ জাহাজটিতে করে এসেছে পরিবহণ বিমান ও কৌশলগত আক্রমণকারী বিমান ও যুদ্ধবিমান। 

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনার সমাগম ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেরিনসহ দেশটির প্রায় ৫০ হাজার সেনা এ অঞ্চলটিতে অবস্থান করছে। 

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার সেনাকেও মধ্যপ্রাচ্যে আনার পরিকল্পনা করেছিল। দিন যত যাচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা ততই বেড়ে চলছে। 

যদি শেষ পর্যন্ত মার্কিনিরা ইরানে স্থল হামলা চালায় তাহলে এটি ২০২১ সালে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের পর হবে প্রথম বড় কোনো স্থল অভিযান। 


/ইউএমএইচ

  বিষয়:   মধ্যপ্রাচ্য  যুক্তরাষ্ট্র  যুদ্ধজাহাজ  মেরিন সেনা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: