থাইল্যান্ডে আর্চারি টুর্নামেন্টে স্বর্ণ জিতলেন বিজিবির রাকিব

সময়ের আলো ডেস্ক

খেলা

আন্তর্জাতিক আর্চারি অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৃতী খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব। ‘২০২৬

2026-03-29T02:47:37+00:00
2026-03-29T02:47:37+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলা
থাইল্যান্ডে আর্চারি টুর্নামেন্টে স্বর্ণ জিতলেন বিজিবির রাকিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:৪৭ এএম 
বিজিবির কৃতী খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক আর্চারি অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৃতী খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এ বাংলাদেশ দলের হয়ে অংশ নিয়ে তিনি স্বর্ণপদক অর্জন করেছেন।

শনিবার (২৮ মার্চ) রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাকিবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হাইধনখালি গ্রামে। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকিব গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডে যায় এবং ২১ মার্চ ব্যাংককে প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশ নেন।

২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এই জয়ে রাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজিবির এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরো সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হয়।

/এমএইচআর 
  বিষয়:   থাইল্যান্ড  আর্চারি  বিজিবি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: