ফাহিমের গোলে ভারতকে রুখে দিল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

পিছিয়ে থেকেও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে ভারতের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত

2026-03-29T03:26:52+00:00
2026-03-29T03:26:52+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ফাহিমের গোলে ভারতকে রুখে দিল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:২৬ এএম 
রানার্স-আপ হিসেবে বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেয়েছে। ছবি : সংগৃহীত
পিছিয়ে থেকেও সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপে ভারতের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত গ্রুপ-বি’র ম্যাচে বাংলাদেশের তরুণদের লড়াকু পারফরমন্সে প্রবাসীদের দারুণ আনন্দ দিয়েছে।

এই ড্রয়ে বাংলাদেশ ও ভারত উভয় দলই দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত ও রানার্স-আপ হিসেবে বাংলাদেশ সেমিফাইনালের টিকিট পেয়েছে। 

আগামী ১ এপ্রিল প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ-এ চ্যাম্পিয়ন নেপাল। একই ভেন্যুতে ঐদিনই দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ-এ রানার্স-আপ ভুটানের মুখোমুখি হবে ভারত। 

আজকের ম্যাচে ১৬ মিনিটে কর্ণার থেকে দারুন এক হেডে ভারতকে এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা বিশাল যাদব। প্রথমার্ধের ইনজুরি টাইমের ১০ম মিনিটে রোনান সুলিভানের দুর্দান্ত ক্রসে বদলী খেলোয়াড় আব্দুল রিয়াদ ফাহিম শক্তিশালী ভলিতে বাংলাদেশকে সমতায় ফেরান।

এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ স্ট্রাইকার রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। ভারত গ্রুপে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-০ গোলে পরাজিত করেছিল। আগামী ৩ এপ্রিল এই ভেন্যুতেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

/এমএইচআর 


  বিষয়:   সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ  ভারত  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: