গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না মালাইকা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

সম্পর্ক, বিচ্ছেদ কিংবা নতুন প্রেম সবকিছু ঘিরেই বরাবরই আলোচনার শীর্ষে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি সোরাব বেদির সঙ্গে একটি

2026-03-29T04:26:58+00:00
2026-03-29T04:26:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
গুঞ্জনে পাত্তা দিচ্ছেন না মালাইকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২৬ এএম 
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। ফাইল ছবি
সম্পর্ক, বিচ্ছেদ কিংবা নতুন প্রেম সবকিছু ঘিরেই বরাবরই আলোচনার শীর্ষে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি সোরাব বেদির সঙ্গে একটি ছবি প্রকাশের পর নতুন করে গুঞ্জন ছড়ায়। তবে এ বিষয়ে মালাইকা স্পষ্ট করে দেন, এসব আর গুরুত্ব দেন না তিনি। বিচলিত নন মোটেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, প্রেমের গুঞ্জন এখন আর আমাকে বিচলিত করে না। বরং বিষয়টিকে হাস্যরস হিসেবেই দেখি। এই বিষয়ে আমার সবচেয়ে বড় সঙ্গী ছেলে আরহান খান। এসব নিয়ে এখন আমরা দুজন মিলে হাসাহাসি করি।

একজন সিঙ্গেল মা হিসেবে নিজের জীবন গড়ে তোলাকেই নিজের সবচেয়ে বড় অর্জন মনে করেন এই অভিনেত্রী। 

তিনি বলেন, ‘শুরু থেকে নিজের জীবন তৈরি করতে পারা আমাকে অনুপ্রাণিত করে। সঙ্গী থাকা অবশ্যই ভালো, কিন্তু আমি সেটার জন্য মরিয়া নই।’
নিজের স্বাধীনতা ও পরিচয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। সম্পর্ক প্রসঙ্গে মালাইকার দৃঢ় অবস্থান, ‘আমি নিজেকে সম্পূর্ণ করতে একজন পুরুষের প্রয়োজন অনুভব করি না। যদি কখনো সম্পর্কে জড়াই, সেটা আমার নিজের শর্তে হবে।’

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, এখন এমন অবস্থা হয়েছে যে, তিনি যার সঙ্গেই দেখা করেন, তার সঙ্গেই সম্পর্কের গুঞ্জন জুড়ে দেওয়া হয় সে বন্ধু, সহকর্মী বা পরিচিত যেই হোক না কেন। বিষয়টি এখন তার পরিবারও হালকাভাবে নেয়।

ব্যক্তিগত জীবনের দিকে তাকালে, দীর্ঘদিন আরবাজ খানের সঙ্গে দাম্পত্য জীবনে ছিলেন মালাইকা। প্রায় দুই দশকের সেই সম্পর্কের ইতি ঘটে ২০১৭ সালে। পরবর্তীতে ২০১৮ সালে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্কও দীর্ঘদিন আলোচনায় থাকার পর ২০২৪ সালে ভেঙে যায়।

গত বছর একটি কনসার্টে মালাইকার সঙ্গে হর্ষ মেহতার ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। জানা যায়, হর্ষ মালাইকার থেকে ১৯ বছরের ছোট। এমনকি রোম সফরেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। মুম্বইয়ের উচ্চবিত্ত পরিবারের সন্তান হর্ষ পেশায় সফল হীরা ব্যবসায়ী এবং একটি বেসরকারি সংস্থার ব্যবস্থাপনা পরিচালক।

সম্প্রতি আবার সিপ্লটসভিলা খ্যাত সৌরভ বেদির সঙ্গে একটি পার্টিতে মালাইকার ছবি ভাইরাল হওয়ায় নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়। তবে এই বিষয়ে সৌরভ বেদি স্পষ্ট জানিয়ে দেন, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। মডেলিংয়ের সময় বহু বছর আগে তাদের পরিচয় হয়েছিল। এখন সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত হওয়ায় বিষয়টি বেশি নজরে এসেছে, কিন্তু তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। 

ব্যক্তিগত জীবনের বাইরে কাজের ক্ষেত্রেও সমানভাবে সক্রিয় মালাইকা অরোরা। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত থামা সিনেমার ‘পয়জন বেবি’ গানটি তাকে নতুন করে আলোচনায় আনে। পাশাপাশি মিউজিক ভিডিও, রিয়েলিটি শো এবং ফিটনেস জগতেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। 

সম্প্রতি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন মালাইকা। তার বই ‘ইটস ইজি টু বি হেলদি’ ইতিমধ্যেই পাঠকদের নজর কাড়ছে।


  বিষয়:   মালাইকা  প্রেম  জবাব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: