সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং

2026-03-29T10:01:11+00:00
2026-03-29T10:01:11+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:০১ এএম 
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি বাসের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৬ জন। 

রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

Advertisement
বিরামপুর থানা সূত্রে জানা গেছে, ভোরে বিরামপুরের চন্ডিপুর সড়কে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হেরিট্যাজ স্লিপার বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।


বাসের দুজন যাত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন বাবুল। তিনি বাসের যাত্রী ছিলেন। তার বাড়ি পঞ্চগড়ে। আরেকজন বাসচালকের সহকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   সড়ক  ট্রাক  বাস  ধাক্কা  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: