একাধিক বিস্ফোরণে কাঁপছে তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নতুন করে হওয়া এ হামলায় কেঁপে উঠে তেহরান। স্থানীয় সময় ভোরের

2026-03-29T12:01:06+00:00
2026-03-29T12:01:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
একাধিক বিস্ফোরণে কাঁপছে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:০১ পিএম 
তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। নতুন করে হওয়া এ হামলায় কেঁপে উঠে তেহরান। স্থানীয় সময় ভোরের দিকে এ হামলা হয়।

রোববার (২৯ মার্চ) সংবাদমাধ্যম আলজাজিরা ও ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেখানে অনেক সামরিক স্থাপনা রয়েছে। তেমনি সাধারণ মানুষের ঘরবাড়িও প্রচুর। সেসবে বেসামরিক নাগরিকদের বাস। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কারা তা নিশ্চিত হওয়া যায়নি।


আলজাজিরার প্রতিবেদনে জানানো, তাদের সাংবাদিকরা উত্তর তেহরানে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপর তারা একটি পাহাড়ি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেন। আরও হামলার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিস্ফোরণ  তেহরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: