লাইসেন্সবিহীন দোকানে মিলল সাড়ে ৩ হাজার লিটার তেল

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণা সদরের লাইসেন্সবিহীন এক দোকানে অভিযান চালেয়ে ৩ হাজার ৫শ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ীকে ১০

2026-03-29T15:51:42+00:00
2026-03-29T16:49:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
লাইসেন্সবিহীন দোকানে মিলল সাড়ে ৩ হাজার লিটার তেল
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ৪:৪৯ পিএম
অভিযান চালেয়ে তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি : সময়ের আলো
নেত্রকোণা সদরের লাইসেন্সবিহীন এক দোকানে অভিযান চালেয়ে ৩ হাজার ৫শ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার মৌগাতি ইউনিয়নের হাটখোলা বাজারের মেসার্স জহিরুল চৌধুরীর লাইসেন্সবিহীন দোকানে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এই অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ৬ (ক) লঙ্ঘনের অপরাধে ২০(১) ধারা মতে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং মজুদকৃত অবৈধ ৩ হাজার ৫০০ লিটার ডিজেল স্থানীয় দুজন মেম্বারের জিম্মায় নিয়ে নিকটস্থ ফিলিং স্টেশনে সর্বসাধারণের নিকট সরকার নির্ধারিত মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।’ 


তিনি আরও বলেন, ‘নেত্রকোণা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে দিনব্যাপী জেলার সকল ফিলিং স্টেশন মনিটরিং করা হয়। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলার সকল ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   লাইসেন্সবিহীন  তেল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: