হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন।রোববার (২৯ মার্চ) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ

2026-03-29T16:41:32+00:00
2026-03-29T16:41:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্বাস্থ্যমন্ত্রী
হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৪১ পিএম 
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সংগৃহীত ছবি
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হামের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন। 

রোববার (২৯ মার্চ) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধশিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৮ বছর হামের টিকা দেয়নি বিগত সরকার। এ কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। তবে এ সংকট সমাধানে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। 

সাখাওয়াত হোসেন বলেন, বেসরকারিভাবে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর চারটিই রাজশাহীতে পাঠানো হবে। একই সঙ্গে হামে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশু হাসপাতাল, ঢাকা মেডিক্যাল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। 

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও এমপি ডা. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামিম হায়দারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 


/ইউএমএইচ



  বিষয়:   স্বাস্থ্যমন্ত্রী  হামের টিকা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: