সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে নোটিশ বিরোধীদলীয় নেতার

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন।রোববার (২৯

2026-03-29T17:35:30+00:00
2026-03-29T18:05:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানে নোটিশ বিরোধীদলীয় নেতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ৬:০৫ পিএম
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য ৬৮ ধারায় নোটিশ দিয়েছেন।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এক বৈঠকে তিনি এই নোটিশ দেন। 

এরপর বিকেল ৩টায় প্রায় ১৩ দিন পর আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এই অধিবেশনকে সামনে রেখে সরকারি এবং বিরোধীদলীয় সংসদ সদস্যরা পৃথক পৃথক বৈঠকে বসেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বৈঠকে মুলতবি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। 

এদিকে, অধিবেশন শুরুর আগে দুপুর দেড়টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা। এতে যোগ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

অন্যদিকে, আজ অধিবেশন শেষে অনুষ্ঠিত হবে বিশেষ কমিটির বৈঠক। 

বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন জানিয়েছেন, ২৪টি অধ্যাদেশে এখনও ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে আজ বিশেষ কমিটিতে আলোচনা হবে। আজকের বৈঠকেই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের। 

/ইউএমএইচ


  বিষয়:   ডা. শফিকুর রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: