এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে আফরান নিশোর দম

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ঈদে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানো সিনেমা ‘দম’ এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক এবং লস

2026-03-29T17:52:00+00:00
2026-03-29T17:52:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
এবার যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে আফরান নিশোর দম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৫২ পিএম 
আফরান নিশো। সংগৃহীত ছবি
ঈদে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানো সিনেমা ‘দম’ এবার মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী ১০ এপ্রিল থেকে নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সিনেমা হলে দর্শকরা সিনেমাটি উপভোগ করতে পারবেন। 

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রযোজক শাকিল জানান, নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে এক সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল থেকে কানাডার বিভিন্ন শহরে ‘দম’ মুক্তি দেওয়া হবে।

বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার দর্শক বাংলা সিনেমাকে নতুন প্রাণ দিয়েছে। এটি আমাদের ৫৩তম পরিবেশনা। দর্শকদের ভালোবাসার কারণেই আমরা এতদূর আসতে পেরেছি।


সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটিতে উঠে এসেছে বন্দিদশা থেকে পরিবারের কাছে বেঁচে ফেরার এক মানবিক আকুতি। সিনেমাটির একটি বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এবং চরকি সহপ্রযোজিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী।

বর্তমানে দেশের শুধু মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি। এবার বিদেশের মাটিতেও প্রবাসী দর্শকদের মাতাতে প্রস্তুত নিশো-চঞ্চল অভিনীত এই চলচ্চিত্র। ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন সিনেপ্লেক্সে চলছে সিনেমাটির শো।

সময়ের আলো/আআ


  বিষয়:   যুক্তরাষ্ট্র  প্রেক্ষাগৃহ  আফরান  নিশো  দম 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: