প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।
রোববার (২৯ মার্চ) সকালে সরকারি দলের সংসদীয় সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। এরপর বিকেল ৩টায় প্রায় ১৩ দিন পর আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন।
এ অধিবেশনকে সামনে রেখে সরকারি এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা পৃথক পৃথক বৈঠকে বসেন। সরকারি দলের বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে এ ব্যাপারে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন সাপেক্ষে সবকিছু হবে।
/ইউএমএইচ