দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তারাব

2026-03-29T18:21:04+00:00
2026-03-29T18:21:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ২৯.০৩.২০২৬ ৬:২১ পিএম
দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃতরা। সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান। 

এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২টি রামদা ১টি কাটার ও ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 


এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই সাদেক জানান, যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাবো এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন জনকে আটক করে। 

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   অস্ত্র  মাদক  ব্যবসায়ী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: